শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ক্যারিয়ারে প্রথম ফিফটি হ্যারি কেইনের

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্যারিয়ারে প্রথম ফিফটি হ্যারি কেইনের

দীর্ঘ ক্যারিয়ারে গোলের পর গোল করেছেন ইংল্যান্ডের ৩২ বছর বয়সী স্ট্রাইকার হ্যারি কেইন। টটেনহ্যামে থাকতে কোন শিরোপা জিততে না পারলেও তিন মৌসুমে ৫০ গোলের কীর্তি গড়েছেন তিনি।

বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর ধার বেড়েছে কেইনের। গত দুই মৌসুমেই ৪০ এর ওপরে গোল করেছেন তিনি। সঙ্গে ক্যারিয়ারের অধরা শিরোপার স্বাদও পেয়েছেন বাভারিয়ানদের জার্সিতে। এবার নতুন কীর্তি গড়লেন এই সেন্ট্রাল ফরোয়ার্ড।

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার এক পঞ্জিকাবর্ষে ৫০ গোলের কীর্তি গড়েছেন কেইন। লিগে মেইনজের বিপক্ষে বায়ার্নের বিপক্ষে ২-২ গোলের সমতার ম্যাচে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান তিনি। দলকে জেতাতে না পারলেও কীর্তির গোলে সমতা এনে দিয়েছেন কেইন। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতা এনে দেন তিনি।

এর আগে বায়ার্নের জার্সিতে ২০২১ পঞ্জিকাবর্ষে ৫৮ গোল করেছিলেন। তার পাশে বসলেন কেইন। এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক ৯১ গোলের রেকর্ড লিওনেল মেসির। ২০১২ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি। এছাড়া পঞ্জিকাবর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড, গঞ্জালো হিগুয়েইনের ৫০ গোলের কীর্তি রয়েছে। এর মধ্যে রোনালদো টানা এক দশক প্রতি বর্ষে ফিফটি গোলের মাইলফলক ছোঁয়ার কীর্তি গড়েছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম