শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেইমার-এমবাপ্পেহীন ম্যাচে মেসিতে মুগ্ধ পিএসজি কোচ

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেইমার-এমবাপ্পেহীন ম্যাচে মেসিতে মুগ্ধ পিএসজি কোচ

নেইমার জুনিয়র ইনজুরিতে আছেন। লিগ ম্যাচে তুলুজের বিপক্ষে খেলার সম্ভাবনা ছিল তার। শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। ওদিকে কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। দুই তারকাহীন দলকে ২-১ গোলে জিতিয়েছেন লিওনেল মেসি।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ডিফেন্ডার আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে প্যারিসিয়ানরা। পর বক্সের বাইরে থেকে বা-পাঁয়ের দারুণ এক শটে গোল করেন আর্জেন্টাইন তারকা লিও। তার আগে ছোট পাসে ওয়ান অন ওয়ান খেলে বল নিয়ে ঢোকেন তিনি। তার ওই খেলায় মুগ্ধতা প্রকাশ করেছেন পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের।

কোচের মতে, দলের উচিত মেসিকে সব কাজে যুক্ত না করা। মেসিকে মুক্ত রাখা এবং তাকে নিয়ে কাজ করা, ‘আমি দলকে বলবো, মেসির জন্য খেলতে এবং তাকে নিয়ে কাজ করতে। তাকে কিছু কিছু কাজ থেকে রেহাই দিতে হবে। তার সতীর্থদের প্রয়োজনে দ্বিগুন কাজ করতে হবে এবং মেসি যাতে বল পায় সেজন্য লড়তে হবে। এখনকার ফুটবলে যা খুব কম দেখা যায়।’

পিএসজি আগামী বুধবার মার্সেইয়ের বিপক্ষে কোপা দে ফ্রান্স-এর ম্যাচে মাঠে নামবে। পিএসজির বিপক্ষে এক সময়ের প্রভাবশালী ফ্রান্স ক্লাব মার্সেইয়ের ম্যাচ মানেই আগুনে উত্তাপ। সর্বশেষ দুই-তিন দেখার প্রতি ম্যাচে ঘটেছে কোন না কোন অঘটন। ওই ম্যাচে অবশ্য দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম