শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের মোমেন্টাম ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারায় ফেরায় চ্যালেঞ্জ লিটন দাসের দলের।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টি-২০ দলের অধিনায়ক লিটন দল নির্বাচন নিয়ে অসন্তোষ জানালেন আইরিশদের বিপক্ষে কর্তৃত্ব করে জেতা উচিত বলে মনে করেন। বোলিং বিভাগে তার দল বেশ নির্ভার। তানজিদ তামিম ও সাইফ হাসান ফর্মে থাকায় এবং সঙ্গে লিটন দাস থাকায় টপ অর্ডারও সেটেল মনে হচ্ছে।

তবে মিডল অর্ডার নিয়ে অস্বস্তি আছে বাংলাদেশ দলে। টি-২০ ফরম্যাটে তাওহীদ হৃদয় সেরা ছন্দে নেই। জাকের আলী রান পাচ্ছেন না। নুরুল হাসান সোহান মোটামুটি রান পেলেও তার ব্যাটিং এপ্রোচ নিয়ে প্রশ্ন আছে। মাহিদুল ইসলাম অঙ্কন বিকল্প হিসেবে দলে ঢুকলেও ‘এ’ দলের হয়ে তার সাম্প্রতিক ফর্ম ভালো নয়। এর মধ্যে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। যদিও লিটন জানিয়েছেন, মিডল অর্ডার নিয়ে তিনি চিন্তিত নন।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ হতে পারে মিডল অর্ডারের জন্য ফর্মে ফেরার সুযোগ। টেস্ট দলে না থাকায় জাকের কোচিং স্টাফের সঙ্গে টি-২০’র ব্যাটিং নিয়ে কাজ করেছেন। আইরিশদের বিপক্ষে তাকে একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। সঙ্গে সোহান থাকতে পারেন একাদশে।

বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলতে পারে। মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবের সঙ্গে একাদশে থাকতে পারেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। রিশাদ হোসেন ও নাসুম আহমেদের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। তৃতীয় স্পিনার হিসেবে শেখ মাহেদী থাকবেন কিনা সেটাই দেখার বিষয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম