শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টি-টেন লিগে দল পেলেন তাসকিন

খেলা ডেস্ক   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টি-টেন লিগে দল পেলেন তাসকিন

আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা আরও দীর্ঘ হলো। সাকিব আল হাসান ও সাইফ হাসানের পর দল পেলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স। রোববার (১৬ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতির মাধ্যমে তাসকিনের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, ড্রাফটের আগেই নতুন দল রয়্যাল চ্যাম্পস ‘গ্লোবাল লিজেন্ড’ ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে দলে নেয়। এরপর গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত ড্রাফট থেকে ‘বি’ ক্যাটাগরিতে সাইফ হাসানকে দলে টানে অ্যাসপিন স্ট্যালিয়ন্স।

ড্রাফটে ‘সি’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানা (ভিস্তা রাইডার্স) দল পেলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় তার এবারের আসরে খেলা হচ্ছে না।

উল্লেখ্য, ৮ দলের অংশগ্রহণে টি-টেন লিগের জমজমাট এই আসরটি আগামী ১৮ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম