শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ম্যাচ সেরা সৌম্য, সিরিজ সেরা রিশাদ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ম্যাচ সেরা সৌম্য, সিরিজ সেরা রিশাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কামব্যাকের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৫ রান করে আউট হয়েছিলেন সৌম্য সরকার। মিরপুরের স্পিন দূর্গে শেষ ম্যাচে খেলেছেন ৯১ রানের দুর্দান্ত ইনিংস। সৌম্য সেঞ্চুরি মিস করলেও তার ইনিংসে বাংলাদেশ ২৯৬ রান তুলে ১৭৯ রানের বড় ব্যবধানে জিতেছে। ম্যাচ সেরা হয়েছেন সৌম্য।

বল হাতে দুর্দান্ত সিরিজ পার করেছেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। দেশের ওয়ানডে ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে ইনিংসে ৬ উইকেট নেন। মাশরাফি-রুবেলের পর তৃতীয় সেরা বোলিং ফিগারের কীর্তি গড়েন। পরের দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছেন তিনি। ১২ উইকেটের সঙ্গে প্রথম দুই ম্যাচে ঝড়ো ব্যাটিংও করেন।

সিরিজ সেরা রিশাদ ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে বলেন, ‘সতীর্থ বোলাররা তাকে দারুণ সহায়তা করেছেন। যে কারণে দলীয় প্রচেষ্টা ফুটে উঠেছে। নিজের পারফরম্যান্সে খুশি আমি।’

ম্যাচ সেরা হওয়া সৌম্য পরিবার ও স্ত্রীকে সমর্থন দিয়ে যাওয়ার কথা বলেছেন, ‘এর পেছনে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের গল্প লুকিয়ে আছে। আমার স্ত্রী ও পরিবারের এর পেছনে অসাধারণ সমর্থন ছিল। ভক্তদের প্রত্যাশা পূরণের চেষ্টা ছিল। আমি ফিরতে পেরে এবং রান পেয়ে খুশি।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম