শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাকভির থেকে শিরোপা না নিয়ে ‘কাল্পনিক’ উদযাপন ভারতের

খেলা ডেস্ক   |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাকভির থেকে শিরোপা না নিয়ে ‘কাল্পনিক’ উদযাপন ভারতের

এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত শিরোপা গ্রহণ করেনি। শিরোপা ছাড়াই উদযাপন করেছেন সূর্যকুমার যাদবরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি মহসিন নাকভি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। যে কারণে তার হাত থেকে শিরোপা নিয়ে অস্বীকৃতি জানায় ভারত।

মহসিন নাকভিও গো ধরে ছিলেন। অবস্থান থেকে সরে আসেননি। মহসিন নাকভির মতে- এসিসির সভাপতি তিনি। শিরোপা দেওয়ার অধিকার কেবল তারই। এতোদিন এটাই হয়ে এসেছে। সুতরাং শিরোপা নিতে হলে তার হাত থেকেই নিতে হবে।

এক পর্যায়ে ইমিরেটস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান খালিদ আল জারোনি এবং বিসিবি সভাপতি বুলবুল শিরোপা দেবেন বলে ভারতকে জানানো হয়। ভারতীয় দল এতে রাজিও হয়। কিন্তু পরেই জানা যায়, নাকভি অন্য কাউকে দিয়ে শিরোপা হস্তান্তরের পক্ষে নন।

ভারতও দীর্ঘ অপেক্ষা করে শিরোপা না পেয়ে কল্পিত শিরোপা নিয়ে উদযাপন করেন। সূর্যকুমারের হাত ছিল খালি, কিন্তু শিরোপা থাকার মতো করে হাত নাচিয়ে নাচিয়ে স্টেজে ওঠেন তিনি। সতীর্থদের সঙ্গে কাল্পনিক শিরোপা উচিয়ে ধরে উদযাপন করেন।

ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, রিংকু সিং জয়সূচক রান করার পর শিরোপা অনুষ্ঠান শুরু হতেই ৩০ মিনিটের মতো দেরি হয়। তারা জানতে পেরেছে, মহসিন নাকভির থেকে শিরোপা নেবে না বলে জানিয়ে দেয় ভারত। এসব নিয়ে সমঝোতা করতেই দেরি হয়েছিল। কিন্তু সমাধান হয়নি।

শিরোপা না নিলেও সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের থেকে টুর্নামেন্ট সেরা অভিষেক শর্মা, ম্যাচ সেরা তিলক ভার্মা এবং সর্বাধিক উইকেট শিকারি কুলদীপ যাদব তাদের পুরস্কার গ্রহণ করেন। ভারত তাদের শিরোপা ও মেডেল না নিলেও পাকিস্তান রানার্স আপ পুরস্কার, প্রাইসমানি এবং মেডেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুলের থেকে সংগ্রহ করেন।

তবে প্রাইস মানি নেওয়ার পরের দৃশ্যে দেখা যায় পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা সেটি ছুড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। তিনিও এশিয়া কাপ সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে হাত মেলাননি। সেখান থেকে সরাসরি টিম হোটেলে চলে যান তারা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম