শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এবার আরও এক লিগে ডাক পেলেন সাকিব

খেলা ডেস্ক   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার আরও এক লিগে ডাক পেলেন সাকিব

জাতীয় দলের বাইরে থাকলেও থেমে নেই সাকিব আল হাসান। রাজনীতি ও বোলিং নিষেধাজ্ঞার পর সাম্প্রতিক সময়টা অনেকটাই বিতর্কের মধ্যে কেটেছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে মাঠের বাইরের ঝড় সামলে এবার আবারও নিয়মিত হচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। নতুন করে যুক্ত হল আরেকটি টুর্নামেন্ট, ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট লিগ।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য এই লিগের দ্বিতীয় আসরে অংশ নিচ্ছেন সাকিব। সাকিবের এই টুর্নামেন্টে খেলার কথা ইন্সটাগ্রামে জানিয়েছে ম্যাক্স সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ। অবশ্য সাকিব কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি।

ম্যাক্স সিক্সটিতে সাকিবের সঙ্গে খেলবেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, ইংল্যান্ডের ডেভিড মালান ও অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরার মতো অভিজ্ঞ তারকারা। এর আগে সাকিব চুক্তিবদ্ধ হয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে।

উল্লেখ্য, গত বছর কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে এবং পরে নিষেধাজ্ঞার মুখে পড়েন সাকিব। সে সময় জাতীয় দল থেকে দূরে ছিলেন তিনি। পরে অ্যাকশন শুধরে ফেরেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

আগামী ১৬ জুলাই কেম্যান আইল্যান্ডে মাঠে গড়াবে ম্যাক্স সিক্সটি লিগের দ্বিতীয় আসর, চলবে এক সপ্তাহব্যাপী। ২৩ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম