শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুর্দান্ত লামিনে উড়ে গেল জিরোনা

খেলা ডেস্ক   |   সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্দান্ত লামিনে উড়ে গেল জিরোনা

আন্তর্জাতিক বিরতির পর প্রথম লিগ ম্যাচে দুর্দান্ত খেলেছেন তরুণ লামিনে ইয়ামাল। প্রথমার্ধে জোড়া গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে বার্সা আরও দুই গোল করে জিরোনার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে।

ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করেন ইয়ামাল। ৩৭ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি। মৌসুমে তৃতীয় গোল ও চতুর্থ গোলে সহায়তা দেওয়ার কীর্তি গড়েন ১৭ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে দানি অলমো দলকে ৩-০ গোলে এগিয়ে নেন। বার্সার হয়ে তিন ম্যাচেই গোল পেলেন লাইপজিগ থেকে ঘরে ফেরা এই তরুণ।

এরপর ম্যাচের ৬৪ মিনিটে ব্যবধান ৪-০ করে ফেলে বার্সা। গোল করেন মিডফিল্ডার পেদ্রি। ৮০ মিনিটে এক গোল হজম করে কাতালানরা। বদলি নামা ফেরান তোরেস ৮৬ মিনিটে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম