শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাবির বিজয় একাত্তর হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর

বাংলাদেশ ডেস্ক   |   বুধবার, ১৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাবির বিজয় একাত্তর হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী মৃত্যু এবং আন্দোলনে বহিরাগতদের এনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল ছাত্রলীগমুক্ত করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে হলের বিভিন্ন ছাত্রলীগ নেতার কক্ষ ভাঙচুর ও জিনিসপত্র ফেলে দেন শিক্ষার্থীরা। পরে এসব জিনিসপত্র পুড়িয়ে ফেলা হয়। তবে ছাত্রলীগের নেতারা আগেই হল ত্যাগ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ হামলা করেছে। আমাদের ভাইদের হত্যা করেছে। হলেও ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের অনেক অত্যাচার করেছেন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আমাদের হলকে ছাত্রলীগ মুক্ত করব।’

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছিরে মোবাইল ফোন কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

এর আগে, সকাল ৮টা ৫০ মিনিটে হলের মাঠে মিছিল দিতে দিতে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় তারা ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলো কই?’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা’ বলে স্লোগান দেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম