শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈদের ছুটিতে বেড়াতে যাচ্ছেন? বের হওয়ার আগে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক   |   রবিবার, ১৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের ছুটিতে বেড়াতে যাচ্ছেন? বের হওয়ার আগে যা করণীয়

একদিন পরেই কোরবানির ঈদ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে অনেকেই রাজধানী ছেড়ে নিজ শহরে বা গ্রামে গেছেন। অনেকে আবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ছুটির সময় নিজের ঘরের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আপনারই। সে ক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১.ভাল মানের ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে পারেন ঘরের নিরাপত্তা বাড়াতে। মেমরি স্টোর করে রাখার জন্য মেমরি কার্ড সেট করে বাসার ইন্টারনেট চালু রাখুন। এতে আপনি যেখানেই থাকুন না কেন, বাড়ির ভিতরে কী ঘটছে, সে দিকে নজর রাখতে পারবেন মোবাইলের মাধ্যমেই।

২. বাইরে থেকেও বাড়ির ভেতরে নজর রাখার সহজ উপায় হচ্ছে বাড়িতে সিসিটিভি লাগানো।

৩. বাড়িতে কেউ না থাকলেও আগুন লেগে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। এ কারণে ঘর থেকে বের হওয়ার আগে ঘরের ফায়ার সেফটি নিয়ে চিন্তা-ভাবনা করুন। বাড়ির আর্থিং ঠিক আছে কি না সেটা বাড়ি থেকে বের হবার আগে পরীক্ষা করুন। গ্যাসের বার্নার, সিলিন্ডার এগুলো ঘর থেকে বের হওয়ার আগে ভালো করে চেক করুন। কারণ গ্যাস ও সিলিন্ডার ব্যবহারের ভুলে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

৪. বাড়ি থেকে বের হওয়ার আগে প্রতি দরজায় একটু ভারী তালা ব্যবহার করুন। দরজায় ইন্টারলক লাগাতে পারেন।

৫. কয়েক দিনের জন্য কোথাও বেড়াতে গেলে বাড়িতে কোনও আত্মীয় বা খুব ঘনিষ্ঠ কাউকে রেখে যেতে পারেন।

৬.ঘর থেকে বের হওয়ার আগে ফ্রিজ ও ডাস্টবিন খালি রাখার চেষ্টা করুন। তা না হলে দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফিরে ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে যেতে পারে। আর ডাস্টবিন পরিষ্কার না করা হলে ময়লা জমে ঘরে দুর্গন্ধ তৈরি হবে।

৭. ঘর অগোছালো করে রাখবেন না। বের হওয়ার আগে ঘরদোর গুছিয়ে যান। এতে ছুটি শেষ করে বাড়িতে ফিরলেই ঘরে অস্বস্তিকর গন্ধ বা পোকামাকড়ের পাল্লায় পড়তে হবে না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম