শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইকুয়েডরকে সহজে হারাল ইতালি

খেলা ডেস্ক   |   সোমবার, ২৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইকুয়েডরকে সহজে হারাল ইতালি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ল্যাতিন আমেরিকার দল ইকুয়েডরের বিপক্ষে সহজ জয় পেয়েছে গত আসরের ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের শুরু ও শেষের গোলে ২-০ গোলে জিতেছে আজ্জুরিরা।

নিউ ইয়র্কের রেড বুল অ্যারেনায় ম্যাচের ৩ মিনিটে গোল পেয়ে যায় গত দুই আসরে বিশ্বকাপে খেলতে না পারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। গোলটি করেন লরেঞ্জ প্যালেগ্রিনি। ম্যাচের ৯৪ মিনিটে গোল করেন নিকোলো বেরেল্লা।

ইকুয়েডর গোলের লড়াইয়ে না পারলেও ইতালির কাছে মোটেও কোণঠাসা ছিল না। ল্যাতিন দলটি ৫১ শতাংশ বল পায়ে রেখে খেলেছে। ইতালির ৯ আক্রমণের বিপরীতে ১০টি আক্রমণ তুলেছে তারা। কিন্তু গোলের লক্ষ্যে একটির বেশি শট নিতে পারেনি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম