শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পিএসজির জয়ের দিন ভবিষ্যতের তারকা আবিষ্কার

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিএসজির জয়ের দিন ভবিষ্যতের তারকা আবিষ্কার

প্যারিস ছাড়ার আগে কিলিয়ান এমবাপ্পের সামনে হিমালয় পর্বতের শৃঙ্গে ওঠার চ্যালেঞ্জ। পিএসজি’কে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারলে বৃত্ত পূর্ণ হবে তার। ওই লড়াইয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বুধবার রাতের ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি।

ঘরের মাঠে সহজ জয়ে শেষ আটে যাওয়ার পথটা সহজ করে ফেলেছে তারা। দলের জয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। সঙ্গে নতুন দিনের আশা দেওয়া ব্রাডলি বারকোলা গোল করেছেন। দারুণ এক গোল করে ২১ বছর বয়সী এই ফ্রান্স তরুণ বুঝিয়ে দিয়েছেন তিনি ভবিষ্যতের তারকা হতেই এসেছেন।

ম্যাচের প্রথমার্ধে পিএসজি পার্ক দেস প্রিন্সেসে লা লিগার ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে দলকে লিড এনে দেন ফ্রান্সম্যান কিলিয়ান এমবাপ্পে। কর্ণার থেকে নেওয়া কিক পিএসজি অধিনায়ক মার্কুইনোসের হেড হয়ে গোলের মুখে পেয়ে জালে পাঠিয়ে দেন তিনি।

ম্যাচের ৭০ মিনিটে ব্রাডলি বারকোলা গোল করেন। রিয়াল সোসিয়েদাদ অর্ধে বল পান তিনি। গতি দিয়ে ঢুকে পড়েন বক্সের কাছাকাছি। সেখান থেকে ড্রিবলিং করে বক্সে ঢুকে তা জালিয়ে পাঠিয়ে দেন দুই মৌসুম লিঁওতে খেলে পিএসজি যোগ দেওয়া এই তরুণ। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার প্রথম গোল। সেটাও নিঁখুত এক ফিনিশিংয়ে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম