শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাহুলকে নিয়েই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাহুলকে নিয়েই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত। ১৫ সদস্যের দলকে যথারীতি নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। চলমান এশিয়া কাপে ১৭ সদস্যের দল সাজিয়েছিল ভারত। সেই দল থেকে বাদ পড়েছেন দুজন। তবে নতুন করে সুযোগ পাননি কেউ।

লোকেশ রাহুলের থাকা না থাকা নিয়ে আলোচনা হচ্ছিল । কেননা গত আইপিএল ইনজুরিতে পড়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি তিনি। কিন্তু ঠিকই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি। দলে ফিরেছেন কুলদীপ যাদব। আর ছিটকে গিয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তবে ঘোষিত দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার স্যাঞ্জু স্যামসনের।

আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে স্বাগতিক ভারত।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম