শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, পুড়ল কয়েকটি আসন; আটক ২

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, পুড়ল কয়েকটি আসন; আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেনটি।

আটক দুজন হলেন মুরসালিন (২৩) ও নূরুল (২৫)। তাঁদের বাড়ি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাতে উত্তর আউটার সিগন্যাল এলাকায় তিতাস কমিউটার ট্রেনটির ওয়াশফিড বের করে শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটম্যান স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। পরে দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ট্রেনটির কয়েকটি আসন পুড়ে যায়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি বাদ দিয়ে প্রায় এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম বলেন, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিংয়ের সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দেয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম