শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ল নিচে, ব্রাহ্মণবাড়িয়ায় আহত ২ যাত্রী

জেলা প্রতিনিধি   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ল নিচে, ব্রাহ্মণবাড়িয়ায় আহত ২ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা হঠাৎ খুলে নিচে পড়ে গেছে। এ ঘটনায় ট্রেনের ভেতরে থাকা দুই যাত্রী পায়ে সামান্য আঘাত পেয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ৪টার দিকে কসবা উপজেলার সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

চলন্ত ট্রেন থেকে দরজা খুলে পড়ে যাওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দরজাবিহীন অবস্থায়ই ঢাকার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে ট্রেনটি। তবে খুলে পড়া দরজার আঘাতে রেললাইনের আশপাশে অন্য কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে রেলওয়ে কর্তৃপক্ষ দরজাটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও ট্রেনের একাধিক স্টুয়ার্ড সূত্রে জানা গেছে, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি সালদানদী স্টেশন অতিক্রম করে মন্দবাগ স্টেশনের কাছাকাছি পৌঁছালে ‘ড’ বগির একটি দরজা হঠাৎ খুলে নিচে পড়ে যায়। এ সময় দরজার সামনে কয়েকজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন।

বেলা পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতিকালে ওই বগির ২ নম্বর আসনের যাত্রী স্বপন মিয়া জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনে তিনি একটি দরজা খুলে পড়ে যেতে দেখেন। তবে দরজার সামনে থাকা যাত্রীদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

ট্রেনের পরিচালক (গার্ড) শমাস মো. লেলিন জানান, ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। কুমিল্লা স্টেশন পার হওয়ার পর আসনবিহীন যাত্রীর সংখ্যা আরও বেড়ে যায়। সালদানদীর একটি লেভেল ক্রসিংয়ে একটি অটোরিকশা আটকে গেলে স্থানীয় লোকজন সেটি সরানোর চেষ্টা করছিলেন। এ সময় দরজায় ধাক্কা লাগলে সেটি খুলে নিচে পড়ে যায়। এতে দরজার সামনে থাকা দুই যাত্রীর পায়ে সামান্য আঘাত লাগে।

তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পর তারা দরজাটি উদ্ধার করেন। দরজাটির তেমন কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনাকবলিত বগিটির দরজা সাধারণত বন্ধ রাখা হয়। তবে অনেক সময় নিষেধ সত্ত্বেও যাত্রীরা দরজা সামান্য ফাঁক করে রাখেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম