শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খুলনায় বাড়িভাড়া নিয়ে বিরোধ, লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

জেলা প্রতিনিধি   |   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুলনায় বাড়িভাড়া নিয়ে বিরোধ, লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

খুলনায় বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিবুলের মৃত্যু হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় নগরীর বসুপাড়া শতরূপা মোড়ের বকুল বাগান এলাকায় বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে আটক করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম