শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ পরিচালনার পরপরই তাঁকে আটক করা হয়। তবে আটকের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো অভিযোগ জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ধরেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

তাঁকে আটকের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, তা স্পষ্ট নয়।

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর বিধিনিষেধ আরোপ এবং তাঁদের আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। সর্বশেষ এই ঘটনাও মসজিদটিতে ফিলিস্তিনিদের ধর্মীয় কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল-জাজিরা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম