শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৭৪ হাজার ৪৯৮

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৭৪ হাজার ৪৯৮

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৯৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১৬ জন।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পরও ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৩৮ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৪৯৮ জন আহত হয়েছেন।
গাজায় নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া

এদিকে, গাজায় বাণিজ্যিক পণ্য প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে আটা, ডিম, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়ছে। অর্থসংকটে অনেক পরিবার পর্যাপ্ত খাবার কিনতে পারছে না। পরিস্থিতি দীর্ঘায়িত হলে খাদ্যসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধের ঘোষণার পর কয়েক দিনের মধ্যেই বাজারে নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

উত্তর গাজার জাবালিয়া এলাকার ৫২ বছর বয়সী বাসিন্দা ইসমাইল আল-বারাওয়ি জানান, সীমান্ত ক্রসিং বন্ধ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই পণ্যের দাম বাড়তে শুরু করে।

তিনি বলেন, আগে এক কার্টন ডিমের দাম ছিল ৩৫ ইসরায়েলি শেকেল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৫০ টাকা। এখন একই পরিমাণ ডিম কিনতে খরচ হচ্ছে ৬০ থেকে ৭০ শেকেল বা প্রায় ২ হাজার ৩৯১ থেকে ২ হাজার ৭৯০ টাকা।

একইভাবে, প্রতি কেজি পেঁয়াজের দাম পাঁচ থেকে ছয় শেকেল থেকে বেড়ে আট থেকে ১০ শেকেলে দাঁড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ২০০–২৪০ টাকা থেকে বেড়ে ৩১৮–৩৯৮ টাকা হয়েছে।

আল-বারাওয়ি জানান, মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় এখন আগের মতো কেনাকাটা করতে পারছেন না তিনি। আগে এক কার্টন ডিম কিনলেও এখন চার-পাঁচটি ডিম কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম