শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাপানকে ৪৮ রানে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের শুভ সূচনা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানকে ৪৮ রানে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের শুভ সূচনা

এশিয়ান গেমসে জাপানকে ৪৮ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার নিসশিনে উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে আফগান স্পিনারদের ঘূর্ণিতে ১৯.৩ ওভারে ৮১ রানেই গুটিয়ে যায় জাপান।

আফগানিস্তানের জয়ের মূল নায়ক ডানহাতি স্পিনার আরব গুল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। আরেক বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খান ১৯ রানে নেন ৩ উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধীরগতিতে রান তুলছিল আফগানিস্তান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ আকরাম।

লক্ষ্য তাড়ায় জাপানের শুরুটা অবশ্য মন্দ ছিল না। অষ্টম ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৩ রান। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আফগানিস্তান। একের পর এক উইকেট তুলে নিয়ে জাপানকে চাপে ফেলে আফগান স্পিনাররা। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৮১ রানে অলআউট হয় জাপান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন সাকুরানো-থমাস।

এই জয়ে ‘এ’ গ্রুপে ২ পয়েন্ট পেল আফগানিস্তান। একই গ্রুপে রয়েছে নেপাল। গ্রুপ পর্বে আফগানিস্তান ও জাপান—দুই দলেরই নেপালের বিপক্ষে একটি করে ম্যাচ রয়েছে।

গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম