শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে শর্ত জানাল ইরান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে শর্ত জানাল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগের মাধ্যমে নিজেদের অবস্থান ও শর্ত স্পষ্ট করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের কাছে এসব বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে জানান, কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে ইরান কয়েকটি শর্ত উপস্থাপন করেছে।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রের কথিত ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ করা।

এ ছাড়া নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক যুদ্ধ বন্ধ এবং জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করার দাবিও জানিয়েছে তেহরান।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম