শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরানের ওপর অবরোধ: হরমুজে ৯৪ বাণিজ্যিক জাহাজের পথ বদলে দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের ওপর অবরোধ: হরমুজে ৯৪ বাণিজ্যিক জাহাজের পথ বদলে দিল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচলে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৯৪টি বাণিজ্যিক জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তনে বাধ্য করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আরও দুটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৯২। এ ছাড়া তিনটি জাহাজ অচল এবং আরও দুটি জাহাজে অভিযান চালানোর তথ্যও জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

ওয়াশিংটনের দাবি, ইরানের বন্দরগুলোকে ঘিরে অবরোধ পুনর্বহালের পর থেকেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অন্যতম উদ্দেশ্য হলো ইরানের রপ্তানি কার্যক্রম, বিশেষ করে তেল বিক্রির পথ সংকুচিত করা।

যুক্তরাষ্ট্রের ধারণা, ইরানের তেল রপ্তানি কমিয়ে দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করা গেলে তেহরানকে ওয়াশিংটনের দাবি মেনে নিতে বাধ্য করা সম্ভব হবে।

তবে মার্কিন চাপের মুখেও নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে ইরান। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থাও আরও গভীর হচ্ছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক রস হ্যারিসনের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কার্যকর কোনো আলোচনার পথ তৈরি হয়নি। তাঁর ভাষায়, দুই পক্ষই আলোচনার টেবিলের চেয়ে মাঠের চাপকে বেশি কার্যকর মনে করছে।

হ্যারিসনের মতে, ওয়াশিংটন সামরিক পদক্ষেপের তুলনায় অর্থনৈতিক চাপ প্রয়োগকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে তেহরানের ধারণা, সংঘাতের গতিপথ নির্ধারণে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত।

দুই পক্ষের অবস্থানে পরিবর্তন না এলে আগামী দিনগুলোতে কার্যকর আলোচনার সম্ভাবনা আরও কমে যেতে পারে বলে মনে করছেন তিনি।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম