Advertise with us

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ সন্দেহভাজন জামিনে মুক্ত

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ সন্দেহভাজন জামিনে মুক্ত

যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের কাছে গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজনকে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ। বিস্ফোরক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

সোমবার তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। তবে কঠোর শর্তে জামিন পেলেও পাঁচজনই পুলিশের তদন্তের আওতায় রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্মকর্তাদের দাবি, একটি বড় ধরনের ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই পাঁচজন আরএএফ ফেয়ারফোর্ডের কাছে গিয়েছিলেন। এ ষড়যন্ত্রের পেছনে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা। তবে ইরান এ ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।

গ্রেপ্তার পাঁচজনই ব্রিটিশ নাগরিক এবং তাদের বয়স ২০-এর কোঠায় বলে জানা গেছে।

যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের প্রধান লরেন্স টেলর বলেন, ‘ওই পাঁচজনকে কঠিন শর্তে জামিন দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে তদন্ত শেষ হয়ে গেছে। আমরা একাধিক দিক থেকে তদন্ত চালাচ্ছি। তারা এখনো তদন্তের আওতায়।’

পুলিশ জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: আলজাজিরা, এএফপি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম