ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
এশিয়ান গেমস-২০২৬-এর উইমেন্স শর্টবোর্ড সার্ফিংয়ে বাংলাদেশের ফাতেমা আক্তার রাউন্ড-১-এর হিটে তৃতীয় স্থান অর্জন করেছেন।
শুক্রবার জাপানের লং বিচে অনুষ্ঠিত রাউন্ড-১-এর ২ নম্বর হিটে ফাতেমা মোট ২.৯২ পয়েন্ট সংগ্রহ করেন। এর মধ্যে একটি ওয়েভ থেকে সর্বোচ্চ ২.৫০ পয়েন্ট পান তিনি।
দ্বিতীয় স্কোরিং ওয়েভে ফাতেমা ০.৮৩ পয়েন্ট পেলেও ‘ইন্টারফেয়ারেন্স পেনাল্টি’র (পেনাল্টি-১) কারণে সেটি কমে ০.৪২ পয়েন্টে নেমে আসে। ফলে সেরা দুটি ওয়েভ মিলিয়ে তার মোট স্কোর দাঁড়ায় ২.৯২ পয়েন্ট।
এই হিটে ৭.৭৩ পয়েন্ট (৪.০০ ও ৩.৭৩) নিয়ে শীর্ষে ছিলেন চীনের জিন শুহান। ৫.০৩ পয়েন্ট (২.৭৩ ও ২.৩০) নিয়ে দ্বিতীয় হন ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো।