শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিপুরের ঘটনায় ‘শিউরে’ উঠেছেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিপুরের ঘটনায় ‘শিউরে’ উঠেছেন অক্ষয় কুমার

মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে হাঁটানোর দৃশ্য দেখে ‘শিউরে’ উঠেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বৃহস্পতিবার সকালে এক টুইটে তিনি এ কথা লেখেন। খবর- এনডিটিভি

তিনি বলেন, বিবস্ত্র করে তাদের ক্যামেরার সামনে হাঁটানোর দৃশ্য দেখে আমি ‘শিউরে’ উঠেছি। এ ঘটনায় আমি চরম বিরক্ত।

টুইটে লেখেন, এ ঘটনায় জড়িত অপরাধীদের এমন শাস্তি হোক যাতে এমন রোমহর্ষক ঘটনার চিন্তাও কেউ কখনও না করে।

এর আগে বুধবার ভারতের মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের একটি মাঠে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সেখানকার আদিবাসী একটি সংগঠন।

ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক নিন্দা চলছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি উঠেছে।

ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম (আইটিএলএফ) এক বিবৃতিতে জানিয়েছে, গত ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় এ ঘটনাটি ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভিডিওতে দেখা গেছে, এক দল পুরুষ অসহায় দুই নারীর শ্লীলতাহানি করছে। তারা কাঁদছে এবং তাদের ছেড়ে দেওয়ার জন্য অপহরণকারীদের কাছে মিনতি করছে।

তবে পুলিশ বলছে, ঘটনাটি ঘটেছে অন্য একটি জেলায়। যদিও এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) কাংপোকপিতে দায়ের করা হয়েছিল।

ঘটনাটি পুলিশকে অগ্রাধিকারে ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তিনি বলেন, ঘটনাটি নিয়ে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ নিয়ে স্মৃতি ইরানি একটি টুইটও করেছেন। বলেছেন, মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সঙ্গে আমার কথা হয়েছে। যিনি আশ্বস্ত করেছেন, অপরাধীদের বিচারের আওতায় আনতে কোনো ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম