শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশের প্রথম জুয়েলারি পার্ক হচ্ছে বসুন্ধরা সিটিতে

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের প্রথম জুয়েলারি পার্ক হচ্ছে বসুন্ধরা সিটিতে

দেশে প্রথমবারের মতো বিশ্বমানের বিশেষায়িত জুয়েলারি পার্ক হচ্ছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে। স্বর্ণ শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ উদ্যোগ নিয়েছে। বসুন্ধরা সিটির লেভেল-৭-এ বিশেষ একটি জোনে হবে এ পার্ক। মিলবে আকর্ষণীয় ও অত্যাধুনিক ডিজাইনের গহনার সমাহার।

এই পার্কে অগ্রাধিকার পাবেন দেশীয় স্বর্ণ শিল্পের উদ্যোক্তারা। বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিডেট (বিজিআরএল) ডিস্ট্রিবিউশন হাব হিসেবে এখানে কার্যক্রম চালাবে। বিজিআরএল থেকে উৎপাদিত স্বর্ণ ও স্বর্ণালংকার বাজুস জুয়েলারি পার্ক ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বিপণন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, দেশের স্বর্ণ শিল্পের অভূতপূর্ব সাফল্যের অংশীদার বাজুস। সংগঠনটি দেশের স্বর্ণ খাতের সুষ্ঠু বিকাশ, উন্নয়ন ও বিপণনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বাজুস জানায়, স্বর্ণ ব্যবসায়ীদের জন্য এই পার্কে বিশেষ সুবিধায় ৩০০ বর্গফুটের দোকান কেনার সুযোগ দিচ্ছে তারা। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এমন ২০০টি দোকান বিক্রি করা হবে। এজন্য আগ্রহী ব্যবসায়ীদের বাজুস অফিস, লেভেল-১৯ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স অথবা ০১৭১৩৩৬৬৬৬৪, ০১৯৬৬৬৬৬৫৫৫, ০১৭১২৩৯২৪০৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম