নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কে নোবেল লোরিয়েট ও বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের হেনস্থাকারিরা গা ঢাকা দিয়েছেন। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট স্থানীয় আইনশৃংখলা বাহিনীর সাথে যোগ করেছেন। তবে এখনও কোন মামলা দায়ের হয়নি। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস আজ স্থানীয় সময় বুধবার ১৩ অক্টোবর অফিস খোলার সাথে সাথেই মার্কিন পররাষ্ট্র দফতরে জেএফকে এয়ারপোর্টে ড. ইউনূসকে হেনস্থা ও তার গতিপথ রোধ করার বিষয়টি অবহিত করেছে।
আগামীর সময়ের এক প্রশ্নের জবাবে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি গোলাম মর্তুজা বলেন, ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক কাজ করছি। অপর এক প্রশ্নের জবাবে মর্তুজা বলেন, ‘স্যার ড. ইউনূসের সাথে আমার কথা হয়েছে। তিনি ভালো আছেন।’ ড. ইউনূস গোলাম মতুর্জাকে বলেছেন, ‘বিমানবন্দরে যা ঘটেছে এটাই ফ্যাসিবাদীদের চরিত্র। তাদের কাছ থেকে সভ্য কিছু আশা করা যায় না। আমি আমার কাজ চালিয়ে যাব। আমি ভালো আছি।’ উল্লেখ্য ড. ইউনূস নিউইয়র্কের এই সফরকালে বাংলাদেশ দূতাবাস কিংবা নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কাছ থেকে কোন প্রোটকল চাননি। তারাও বিষয়টি জানতেন না।
ড. ইউনূস বর্তমানে নিউইয়র্কে আছেন। সোমবার জেএফকে বিমানবন্দরে তিনি বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মিদের হাতে ১২ অক্টোবর বিকেল হেনস্থার শিকা হন। তারা ড. ইউনূসের গতিপথ রোধ করেন। তাকে টেররিস্ট ও পুলিশ হত্যাকারি বলে আখ্য়ায়িত করেন। ভিডি ’র তথ্যানুসারে উল্লেখযোগ্যরা হলেন ইমদাদ চৌধুরী, সাখাওয়াত হোসেন চঞ্চল, তানভীর ও মিজানুর রহমান চৌধুরী।