শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
নিউইয়র্কে সন্তানের সামনে বাবাকে গুলি

প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষুব্ধ মেয়র ও গর্ভনরের ফোনঃআইস পুলিশের কার্যক্রম বন্ধের আহবান 

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষুব্ধ মেয়র ও গর্ভনরের ফোনঃআইস পুলিশের কার্যক্রম বন্ধের আহবান 

 

নিউইয়র্ক গর্ভনর ক্যাথি হোকুল ও সিটি মেয়র জোহরান মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে অবিলম্বে নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশ ( আইস পুলিশ) কার্যক্রম বন্ধের আহবান জানালেন। একই সাথে ৮ অক্টোবর আইস পলিশের গুলিতে আহত ডোমিনিকান অভিবাসী অস্কার বেলগালের মুক্তি দাবি করেন তারা। পৃথক পৃথকভাবে তারা প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলেন। নিউইয়র্ক সিটির মেয়র মামদানি প্রেসিডেন্ট ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিনের সাথে ফোনে দুই ঘণ্টা কথা বলেছেন। মামদানি প্রেসিডেন্টকে বলেছেন, আইস কর্মকর্তারা আমাদের শহরে আতঙ্ক সৃষ্টি করছেন। অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করুন। ” গুলির ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় জনসাধারন ‘আইস’ বিরোধী বিক্ষোভ করেছেন। ।

 

ব্রংকসের মারবিল হিলে ৫ বছরের শিশু পুত্রের সামনে দিবালোকে আইস পুলিশ ডোমিনিকান অভিবাসী অস্কার বেলগালকে (২৮) গুলি করে। তার ঘরে গুলি লেগেছে ও এখন আটকাবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ম্যানহাটান ও ব্রঙ্কসের সীমান্তবর্তী এলাকা মার্বেল হিলের ওয়েস্ট ২২৫তম স্ট্রিটে এ গুলির ঘটনা ঘটে।

লক্ষ লক্ষ অভিবাসীর এই শহরে একজন শিশুর সামনে গুলি ও অভিবাসন আইন প্রয়োগের পদ্ধতি নিয়ে জনসাধারনের মধ্যে উদ্বেগ বেড়েছে।। ২০২০ সালের পর নিউইয়র্ক শহরে আইস পুলিশের গুলিবর্ষণের ঘটনা এটিই প্রথম । এই ঘটনায় গভর্নর ক্যাথি হোকুল ও মেয়র জোহরান মামদানি তীব্র নিন্দা জানিয়েছেন। তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে “নিউইয়র্ক শহরে আতঙ্ক সৃষ্টির” অভিযোগ তুলেছেন।

 

কি ঘটেছিল আইস পুলিশের গুলিতে?

পুলিশ জানিয়েছে, আইস পুলিশের অন্তত একজন কর্মকর্তা গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালালে মিস্টার বেলগালের ঘাড়ে গুলি লাগে।তার ছেলে অক্ষত ছিল এবং বৃহস্পতিবার গভীর রাতে শিশুটিকে পরিবারের এক সদস্যের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। ম্যানহাটান ও ব্রঙ্কসের সীমান্তবর্তী এলাকা—যেখানে মূলত ল্যাটিনো জনগোষ্ঠীর বসবাস—সেখানে ব্রডওয়ের কাছে ওয়েস্ট ২২৫তম স্ট্রিটে বিকেল ৪টার দিকে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, অপরাধমূলক রেকর্ড থাকা এক কাগজপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করার চেষ্টার সময় এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। শুক্রবার, পুলিশ বিভাগ ঘটনাস্থলে উপস্থিত দুই পুলিশ কর্মকর্তার বডি—ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজে দেখা যায়, তারা মিস্টার বেলগালকে মাটি থেকে তুলে নিচ্ছেন এবং হাতকড়া পরিয়ে তাকে নিকটস্থ নিউইয়র্ক—প্রেসবিটেরিয়ান অ্যালেন হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

ভিয়েলি হেরেরা নামের এক প্রত্যক্ষদর্শী নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তিনি পরপর কয়েকটি গুলির শব্দ শুনেছিলেন এবং একটি এসইউভি গাড়িকে রাস্তার কংক্রিটের ডিভাইডারে ধাক্কা খেতে দেখেছিলেন। মিস্টার বেলগাল গাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি তখন নিজের ঘাড় ধরে স্প্যানিশ ভাষায় চিৎকার করছিলেন। গাড়ির পেছনের আসনে থাকা শিশুটি তখন কাঁদছিল।

 

ফেডারেল কর্মকর্তাদের প্রতিক্রিয়া

 

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে শহরের ‘স্যাংচুয়ারি সিটি’ (অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষাদানকারী শহর) নীতির সমালোচনা করেন এবং মিস্টার মামদানির তীব্র নিন্দা জানান।

মিস্টার মুলিন বারবার মিস্টার বেলগালকে “দুষ্কৃতকারী” এবং “সবচেয়ে জঘন্য অপরাধী” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আইস পুলিশ তাকে গ্রেপ্তার করতে চেয়েছিল। কারণ ২০২৫ এর জুলাই মাসে ম্যানহাটনে ডিউটিরত একজন কাস্টমস কর্মকর্তার ওপর গুলিবর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার সন্দেহ ছিল।

মিস্টার মুলিন বলেন, আইস এর নিন্দা করে মিস্টার মামদানি যে মন্তব্য করেছেন তা বিপজ্জনক। নিউইয়র্কের মতো শহরগুলো যখন এই সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে না, তখন সরকারের কাজ আরও কঠিন হয়ে পড়ে। মিস্টার মুলিন জানান, গাড়িতে যে একটি ছোট শিশু ছিল, সে বিষয়ে আইস কর্মীরা অবগত ছিলেন না। শুক্রবার ট্রাম্প প্রশাসন শহরের ‘স্যাংচুয়ারি’ বা অভিবাসীবান্ধব নীতিগুলোর সমালোচনা করে এবং মিস্টার বেলগালের অপরাধমূলক রেকর্ডের বিষয়টিও তুলে ধরে।

 

মেয়র কি প্রতিক্রিয়া জানিয়েছেন?

 

মেয়র জোহরান মামদানি জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিনের সাথে ফোনে দুই ঘণ্টা কথা বলেছেন এবং মিস্টার বেলগালের মুক্তির বিষয়ে সমঝোতার চেষ্টা করেছেন, তবে তা সফল হয়নি। মিস্টার মামদানি বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে গুলিবর্ষণের ঘটনার নিন্দা জানান এবং একে “অত্যন্ত গর্হিত কাজ” বলে অভিহিত করেন। মেয়র বলেন, “আজ রাতে (৮ অক্টোবর) ৫ বছরের একটি শিশু মানসিকভাবে বিপর্যস্ত ও আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে। আমাদের লাখ লাখ প্রতিবেশী ভাবছেন—রাস্তায়, স্কুলে কিংবা কর্মস্থলে তারা আদৌ নিরাপদ কি না।”

 

কি বললেন নিউইয়র্ক স্টেট গর্ভনর?

 

স্টেট গর্ভনর হোকুল এক বিবৃতিতে জানিয়েছেন, গোলাগুলির ঘটনাটি নিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প মি. ট্রাম্প ও হোমল্যান্ড সেক্রেটারি মুলিনের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “আমি নিউ ইয়র্কবাসীর পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছি এবং নিউ ইয়র্কে আইস এর এনফোর্সমেন্ট বা ধরপাকড় অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছি।”

 

অস্কার বেলগাল এখন কোথায়?

 

অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘মেক দ্য রোড নিউ ইয়র্ক’এর আইনজীবী পেইজ অস্টিন। তিনি বেলগালের আইনি প্রতিনিধিত্ব করছেন। তিনি সাংবাদিকদের জানান, বেলগালকে নিউ জার্সিতে আটকে রাখা হয়েছে।তবে ঠিক কোন জায়গায় রাখা হয়েছে তা তাঁর আইনজীবীরা জানেন না।

পুলিশ জানিয়েছে, মি. বেলগাল ‘চতুর্থ মাত্রার গ্র্যান্ড লারসেনি’ বা বড় ধরনের চুরির অপরাধে দোষ স্বীকার করেছিলেন এবং তাঁকে পাঁচ বছরের প্রবেশন (প্রবেশনারি পিরিয়ড) দেওয়া হয়েছিল। এ ছাড়া, ২০২৫ সালে নিয়ন্ত্রিত মাদকদ্রব্য অবৈধভাবে বিক্রির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল।
(তথ্যসূত্র—নিউইয়র্ক টাইমস/সিএনএন)

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম