শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পূর্ব চীনের উপকূলে তৃতীয়বার আঘাত হানল টাইফুন ‘সাউতেল’

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পূর্ব চীনের উপকূলে তৃতীয়বার আঘাত হানল টাইফুন ‘সাউতেল’

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলে তৃতীয়বারের মতো আঘাত হেনেছে চলতি বছরের ১৮তম টাইফুন ‘সাউতেল’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঝাংঝৌ শহরের ঝাংপু কাউন্টির উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে টাইফুনটি।

ফুচিয়ান প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে টাইফুনটি স্থলভাগে আঘাত হানে। এ সময় এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার।

এর আগে গত ২৮ আগস্ট পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের উপকূলে দুবার আঘাত হানে ‘সাউতেল’। পরে এটি ফুচিয়ানের দিকে অগ্রসর হয়ে তৃতীয়বারের মতো স্থলভাগে আঘাত হানে।

টাইফুনের প্রভাবে ফুচিয়ানসহ চীনের উপকূলীয় বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

বাসিন্দাদের নিরাপদে থাকার পাশাপাশি আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য জানতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: জিনহুয়া

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম