শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ৩০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে ইরান। নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক প্রস্তুতিকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে তেহরান।

এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিচ্ছে, তা তেলের বাজারে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য বলেও অভিযোগ করেছে আইআরজিসি।

তবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আলজাজিরাকে জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে মার্কিন নৌ অবরোধ এখনো পুরোপুরি সক্রিয় রয়েছে। ওয়াশিংটনের দাবি, প্রণালীটি উন্মুক্ত এবং সেখান থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে।

একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এটি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম