শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরান এখন অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে: পেজেশকিয়ান

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান এখন অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে: পেজেশকিয়ান

ইরান বর্তমানে পূর্ণাঙ্গ অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তাজনিত যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, বিদ্যমান সব সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, দেশের অর্থনৈতিক সংকটের কারণে সরকার জনগণের কাছে ‘লজ্জিত’। তবে সব প্রতিকূলতার মধ্যেও সরকার জনগণের সেবায় কাজ করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহজেই ইরানের ওপর ভয়াবহ ও ‘চূর্ণকারী’ নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। কিন্তু এই অসম যুদ্ধে ইরান দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।

পেজেশকিয়ান আরও দাবি করেন, শত্রুপক্ষ ভেবেছিল ইরান ভেঙে পড়ে ভেনেজুয়েলার মতো পরিস্থিতিতে পড়বে। কিন্তু তা হয়নি। বরং প্রতিরোধ, ঐক্য ও সংহতির মাধ্যমে ইরান বিশ্বকে বিস্মিত করার মতো শক্তিতে পরিণত হয়েছে।

সরকারের অভ্যন্তরীণ বিভাজন ও দ্বন্দ্ব এড়িয়ে পূর্ণ শক্তিতে কাজ করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া শত্রুতা নিরসনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে বর্তমানে সেটির বাস্তবায়ন স্থবির হয়ে আছে। চুক্তি বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী তেল-গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে মতবিরোধের কারণে চূড়ান্ত আলোচনা এগোচ্ছে না।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম