শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; ধ্বংসস্তূপে চলছে প্রাণের সন্ধান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; ধ্বংসস্তূপে চলছে প্রাণের সন্ধান

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের পর মঙ্গলবারও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কফি উৎপাদনকারী অঞ্চল পেরেইরায় মারা গেছেন ১০১ জন। দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালিতে প্রাণ হারিয়েছেন আরও ৯৫ জন।

ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আছেন কি না, তা জানতে নীরব হয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। ক্রেন ও খননযন্ত্রের পাশাপাশি হাত দিয়েও সরানো হচ্ছে ধ্বংসাবশেষ। কোথাও কোথাও মানবশৃঙ্খল তৈরি করে বালতি হাতে হাতে এগিয়ে নিয়ে চলছে উদ্ধারকাজ।

চলতি শতকে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল। অ্যাপার্টমেন্ট, বাড়িঘর, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে বেশ কিছু ভবন; অনেক ভবনে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল।

ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী চোকো অঞ্চলের দুর্গম বনাঞ্চলে বসবাসকারী বহু আদিবাসী জনগোষ্ঠী এখনো বিদ্যুৎ ও মৌলিক সেবা থেকে বিচ্ছিন্ন। দুর্গম ভূপ্রকৃতির কারণে সেখানে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে।

নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার শপথ নেওয়ার কয়েক দিন পরই আঘাত হানে ভূমিকম্পটি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি ঘরবাড়ি হারানো মানুষের জন্য অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ন্যাশনাল কফি ফেডারেশন। সংস্থাটির প্রধান জার্মান বাহামোন জানিয়েছেন, কৃষিখামার ও গ্রামীণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

তবে উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন। তাই সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে জীবিতদের উদ্ধারের চেষ্টাও।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম