শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউজিল্যান্ড স্কোয়াডকে দুর্বল ভাবছেন না সিমন্স

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউজিল্যান্ড স্কোয়াডকে দুর্বল ভাবছেন না সিমন্স

আইপিএল ও পিএসএল চলায় নিউজিল্যান্ড জাতীয় দলের অনেক তারকাই এবারের বাংলাদেশ সফরে আসেননি। তাই সফরকারী এই স্কোয়াডকে অনেকেই কিউইদের ‘বি’ দল বলে আখ্যা দিচ্ছেন। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিতে রাজি নন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সারির দল বলে কিছু নেই।

মিরপুরে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ নিয়ে কথা বলতে গিয়ে সিমন্স বলেন, ‘আমি মনে করি না এটা ওদের দ্বিতীয় সেরা দল। আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দলই তাদের সেরা দল। বিশেষ করে নিউজিল্যান্ড এমন একটি দল, যেখান থেকে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে।’

তিনি আরও বলেন, ‘এই দলে যারা আছে, তারা সবাই সব ফরম্যাটে প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলেছে। তাই তারা জানে কী করতে হবে এবং তারা যথেষ্ট অভিজ্ঞ। তাই দ্বিতীয় সারির দল বা এসব নিয়ে আমি ভাবছি না। আন্তর্জাতিক ক্রিকেটে এমন কিছু নেই।’

নিউজিল্যান্ডের বোলিং ইউনিট বাংলাদেশের ওপর ভালোই চাপ তৈরি করতে পারে বলে মনে করেন ক্যারিবীয় এই কোচ। তিনি জানান, ‘সব বোলারেরই ভূমিকা রাখার সুযোগ আছে। নিউজিল্যান্ডের বোলাররা ভারতে ভালো খেলেছে। তাই আমরা ধরেই রাখছি যে, ওরা আমাদের ওপর চাপ তৈরি করবে এবং তা সামলানো নিয়েই আমরা কাজ করব।’

বাংলাদেশ দল প্রস্তুত রয়েছে জানিয়ে সিমন্স বলেন, ‘যেকোনো সিরিজই আপনার জন্য চ্যালেঞ্জ। নিউজিল্যান্ড যেকোনোভাবেই আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে। আমরা সব কিছু নিয়েই প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্যও আমরা প্রস্তুতি নিয়েছিলাম, কারণ তাদেরও কোয়ালিটি পেসার আছে। আপাতত আমরা একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতার অপেক্ষায় আছি।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম