শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হরমুজ প্রণালি ‘শিগগির খুলবে’, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ প্রণালি ‘শিগগির খুলবে’, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি শিগগিরই জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা চলাকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

ট্রাম্প তার পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা- নৌ ও বিমান বাহিনীসহ ধ্বংস করেছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ট্রাম্প বলেন, খালি তেলবাহী ট্যাংকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে, যাতে সেগুলো তেল বোঝাই করতে পারে।

শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় ট্রাম্প জানান, তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলতে রাজি হলে যুক্তরাষ্ট্র বোমা হামলা সাময়িকভাবে স্থগিত রাখবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেয়। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালির সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২৪ মাইল চওড়া। তবে সংকীর্ণ এই পথ দিয়েই বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। এ ছাড়া বিশ্বের খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় সার সরবরাহের প্রধান পথও এটি। ভূরাজনৈতিক গুরুত্বের পাশাপাশি হরমুজ প্রণালির এক বিস্ময়কর ভূতাত্ত্বিক ইতিহাস রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর্থ সায়েন্সের অধ্যাপক মাইক সেয়ার্লের মতে, হরমুজ প্রণালি পৃথিবীর সেই বিরল স্থানগুলোর একটি, যেখানে দুটি মহাদেশের সংঘর্ষের চিহ্ন খালি চোখে দেখা যায়। সূত্র: বিবিসি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম