শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লোকসভায় পাস ট্রান্সজেন্ডার সংশোধনী বিল, প্রত্যাহারের দাবি ভারতের সুপ্রিম কোর্ট কমিটির

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লোকসভায় পাস ট্রান্সজেন্ডার সংশোধনী বিল, প্রত্যাহারের দাবি ভারতের সুপ্রিম কোর্ট কমিটির

ভারতের সংসদের নিম্নকক্ষে গত ১৩ মার্চ (শুক্রবার) ট্রান্সজেন্ডার ব্যক্তি (অধিকার ও সুরক্ষা) সংশোধনী বিল ২০২৬ উত্থাপন করে কেন্দ্রীয় সরকার। গতকাল ২৪ মার্চ (মঙ্গলবার) সেটি লোকসভায় পাস হয়।

এই বিলের বিরোধিতা করেছে দেশটির বহু ট্রান্সজেন্ডার ও এলজিবিটিকিউআইএ+ সংগঠন। এবার এই বিলটি প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টের মনোনীত একটি কমিটি। খবর বিবিসির

বহু রূপান্তরকামী মানুষের অভিযোগ ছিল, এই বিল তাদের রূপান্তরকামী বলে নিজেদের লিঙ্গ নির্ধারণ বা সেল্ফ আইডেন্টিফিকেশনের অধিকার কেড়ে নিচ্ছে।

সংশোধনীটিতে বলা ছিল, কোনও ব্যক্তি রূপান্তরকামী বলে পরিচিত হতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে মেডিকেল অফিসারের কাছে হাজিরা দিতে হবে। ফলে এটিকে সংবিধানের ‘রাইট টু ডিগনিটি’র পরিপন্থি বলে দেখছিলেন অনেকে। কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদসহ বহু শহরে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা হয়।

বিচারপতি আশা মেননের নেতৃত্বে ওই কমিটি থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘সেল্ফ-আইডেন্টিফিকেশন’ এর অধিকার কেড়ে নেওয়া ২০১৪ সালের নালসা রায়ের বিরুদ্ধাচরণ।

২০১৪ সালের নালসা রায়কে ভারতে লিঙ্গসাম্য প্রতিষ্ঠার একটি বড় মাইলফলক বলে দেখা হয়। ওই রয়ে একজন রূপান্তরকামীকে নিজেই নিজের লিঙ্গপরিচয় নির্ধারণের অধিকার দেওয়া হয়েছিল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম