শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘পরকীয়ার জন্য স্বামীকে ছেড়ে এখন গল্প শোনাচ্ছে’- প্রাক্তনকে ইঙ্গিত করে বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘পরকীয়ার জন্য স্বামীকে ছেড়ে এখন গল্প শোনাচ্ছে’- প্রাক্তনকে ইঙ্গিত করে বললেন অভিনেতা

দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০০০ সালে আলাদা পথে হাঁটেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ ও অভিনেতা হর্ষ ছায়া। সে সময় এই বিবাহবিচ্ছেদ ঘিরে বলিউড অঙ্গনে বেশ আলোচনা-সমালোচনাও হয়েছিল। শেফালির পক্ষ থেকে হর্ষের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনা হয়, যা সে সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

দীর্ঘ সময় পর সেই পুরোনো প্রসঙ্গ আবারও সামনে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নাম না করেই নিজের প্রাক্তন স্ত্রীকে ইঙ্গিত করে তীব্র মন্তব্য করেছেন হর্ষ ছায়া—এমনটাই মনে করছেন নেটিজেনরা। যদিও পোস্টটি কিছু সময় পর মুছে ফেলা হয়, তবে এর আগেই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ওই পোস্টে হর্ষ লেখেন,‘২৫-৩০ বছর আগের একটি ঘটনা। এক অভিনেতা দম্পতির বিবাহবিচ্ছেদ হয়েছিল, যা সে সময় ব্যাপক চর্চার বিষয় ছিল। সেই দু’জনের একজন এই প্রসঙ্গ একেবারেই টানতে চান না। অথচ অন্যজন সুযোগ পেলেই সেই বিবাহবিচ্ছেদের কথা তুলে ধরে নিজের মতো করে গল্প বলেন—কীভাবে তার বৈবাহিক জীবন ছিল, প্রাক্তন স্বামী কতটা খারাপ ছিলেন। এমনকি বারবার শারীরিক নির্যাতনের অভিযোগও তোলা হয়, যা আদৌ সত্য নয়।’

পোস্টে আরও ইঙ্গিত করে হর্ষ লেখেন, বিবাহবিচ্ছেদের সময় ওই অভিনেত্রী এক পরিচালক-প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং সেই কারণেই দাম্পত্য জীবনের ভাঙন ঘটে।

এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন—হর্ষ কি তাহলে শেফালি শাহকেই ইঙ্গিত করেছেন? কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এত বছর পরও কি পুরোনো সম্পর্কের কথা টেনে আনা প্রয়োজন?’ আবার কেউ লিখেছেন, ‘নিজের কাজের প্রচারে নিজেকে শক্তিশালী নারী হিসেবে তুলে ধরতে কি বারবার অতীতের গল্প বলতে হবে?’

উল্লেখ্য, শেফালি শাহ বর্তমানে পরিচালক-প্রযোজক বিপুল শাহের সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। নেটিজেনদের একাংশের মতে, হর্ষের এই পোস্ট নতুন করে শেফালির ব্যক্তিগত জীবন ও অতীত সম্পর্ক নিয়ে আলোচনার আগুনে ঘি ঢেলেছে।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম