শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শীতে চুল পড়া কমাবে চার হেয়ার মাস্ক

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীতে চুল পড়া কমাবে চার হেয়ার মাস্ক

শীত আসছে। এখন থেকেই শুরু হয়ে গেছে চুল পড়া। শীতে নারী-পুরুষ উভয়েরই বেশ চুল পড়ে। বেড়ে যায় স্ক্যাল্পের খুশকি সমস্যাও। চুল ও স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা দূর করতে সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

কলা, দুধ ও মধুর মাস্ক
দুইটি টি পাকা কলা চটকে এর সঙ্গে দুই টেবিল চামচ মধু ও আধা কাপ দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। পরিষ্কার চুলে এটি লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলে পুষ্টি যোগায়। একইসঙ্গে চুল ঝরঝরে করে।

অ্যাভোকাডো ও মধুর মাস্ক
অ্যাভোকাডো চামচ দিয়ে তুলে বেল্ডারে ব্লেন্ড করুন। এর সঙ্গে এক টেবিল চামচ মধু এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল নিন। উপাদানগুলো আবার একসাথে ব্লেন্ড করুন। এই মাস্কটি লাগিয়ে ৩০ মিনিট রেখে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক চুল ময়েশ্চারাইজ করবে এবং চুলের গোড়া মজবুত করবে।

আমন্ড তেল ও কলার মাস্ক
একটি বা দুটি পাকা কলা চটকে, এর সঙ্গে ৩-৪ ফোঁটা আমন্ড তেল মিশিয়ে নিন। চুলের গোড়া ও পুরো চুলে ভালোভাবে এটি লাগিয়ে নিন। ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। এ হেয়ার মাস্ক চুলকে ঝরঝরে, উজ্জ্বল ও নরম করবে। চুলকে ক্ষতি থেকে রক্ষা করবে।

অ্যালোভেরা ও লেবুর মাস্ক
অ্যালোভেরা জেলের সঙ্গে পরিমাণমতো লেবুর রস ও ৩-৫ ফোঁটা অর্গানিক তেল মেশান। মিশ্রণটি পরিষ্কার চুল ও মাথার ত্বকে লাগান। এটি চুলকে সতেজ করবে, চুলের গোড়া মজবুত করবে। খুশকির সমস্যা কমাতেও ভূমিকা রাখবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম