শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে ৩৪তম আন্তর্জাতিক বইমেলায় ড. রেহমান সোবহান।।উদ্বোধক ডা. জিয়া উদ্দীন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ৩৪তম আন্তর্জাতিক বইমেলায় ড. রেহমান সোবহান।।উদ্বোধক ডা. জিয়া উদ্দীন

নিউইয়র্কে ৩৪তম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন হলো শুক্রবার। নিউইয়র্কের বাংলা ভাষাভাষীদের বহুল প্রতীক্ষিত এই নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা । তিন দিনের এ বই মেলা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রকাশক, লেখক, কবি ও সাহিত্যিকদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে নিউইয়র্ক শহর। বাংলা ভূখন্ডের কয়েক হাজার মাইল দূরে জ্যামাইকার ‘পারফর্মিং আর্টস সেন্টার’—এ মেলার আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন, ইউএসএ।

 

মেলা প্রঙ্গণ জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে সন্ধ্যা ৬টায় বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন হয়। বাংলা সাহিত্যের অন্যতম নন্দিত ও জনপ্রিয় লেখক সাদাত হোসাইন এবারের বইমেলার উদ্বোধন করেন। এবারের ৩৪তম বইমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মার্কিন বন্ধু ফিলিস টেইলর। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র গোপনে পাকিস্তানকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করলে ফিলিস টেইলরের প্রয়াত স্বামী রিচার্ড টেইলর এবং তাঁর সহযোগীরা ফিলাডেলফিয়া ও বাল্টিমোর বন্দরে অস্ত্রবাহী জাহাজ অবরোধ করেন।

 

এছাড়াও মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক একটি নতুন গ্রন্থের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধকালীন ফিল্ড হাসপাতালের নেতৃত্বদানকারী ক্যাপ্টেন (অব.) ডা. সিতারা বেগম, বীর প্রতীক। মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য ব্যক্তিত্ব ড. রেহমান সোবহান, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (কলম্বিয়া বিশ্ববিদ্যালয়) এবং অধ্যাপক রওনক জাহান। সাংবাদিক আবু সাঈদ খান ও মুস্তাফিজ শফি ঢাকা থেকে এ মেলায় যোগ দিয়েছেন। মেলার চেয়ারম্যান ড. জিয়াউদ্দীন আহমেদ, আহবায়ক প্রবীণ সাংবাদিক রাকেয়া হায়দার, ড. নজরুল ইসলাম, গোলাম ফারুক ভূঁইয়া, সৌদ চৌধুরী, ওবায়দুল্লাহ মামুন ও মুক্তধারা ফাউন্ডেশনের সদস্য সচিব বিশ্বজিৎ সাহাা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

এ বছর বইমেলায় ২৫টির বেশি স্বনামধন্য প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। প্রতিবছরের মতো এবারও বইমেলাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য লেখক—পাঠক—মুখোমুখি আলোচনা, নতুন বই নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, বিতর্ক, সেমিনার, ওয়ার্কশপ এবং বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এর পাশাপাশি একুশে চেতনা পরিষদ, যুক্তরাষ্ট্র—এর সৌজন্যে ‘অমর একুশ, ভাষা আন্দোলনের সচিত্র ইতিহাস (১৯৪৭—১৯৫৬)’ শীর্ষক একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম