শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সূর্যাস্তের পর খাওয়া ঠিক নয় যেসব ফল

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সূর্যাস্তের পর খাওয়া ঠিক নয় যেসব ফল

ফল শরীরের জন্য কতটা উপকারী এটা কমবেশি সবারই জানা। তবে ফল খাওয়ার সঠিক সময় কোনটি, তা নিয়ে নানা বিতর্ক রয়েছে। দিনের যেকোন সময়ই ফল খাওয়া যায়। তবে বেশ কিছু ফল রয়েছে যেগুলি রাত বা সন্ধ্যার সময় খাওয়া উচিত নয়। অনেকে রাতে ফ্রুট সালাদও খান। সেই সালাদ তৈরির সময় এই ফলগুলি বাদ দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদের মতে, রাতে এসব ফল খাওয়া শরীরের জন্য বিষাক্ত হতে পারে।

সূর্যাস্তের পর যেসব ফল খেলে শরীরের ক্ষতি হয়-

তরমুজ : গ্রীষ্মকালীন ফল তরমুজ রাতে বা সন্ধ্যায় খাওয়া উচিত নয়। এটি শরীর ঠান্ডা করে। রাতে খেলে পেটে গ্যাস, হজমের সমস্যা হতে পারে। তাই এটি দিনের বেলাই খাওয়া ভালো।

আঙুর: আঙুরে চিনির পরিমাণ বেশি থাকে। রাতের বেলা এই ফল খেলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়,পেট ভারী লাগতে পারে। তাই এটি দিনের বেলা খাওয়া ভালো।

কলা : রাতের বেলা কলা খেলে শরীরে মেলাটোনিন নামক হরমোনের মাত্রা বেড়ে যায়। যা ঘুমের অভ্যাস নষ্ট করতে পারে। কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা তৈরি করতে পারে।

শসা : এই ফলে পানির পরিমাণ বেশি থাকায় এটি খেলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায়। রাতের বেলা শসা খেলে বার বার প্রস্রাব পেতে পারে। যার ফলে ঘুমে ব্যাঘাত হতে পারে। তাই এটি দিনের বেলা খাওয়া ভালো।

আম: আমের মৌসুমে অনেকেই সকাল, দুপুর আবার রাতেও আম খান। তবে রাতে আম খাওয়া ঠিক নয়। এতে চিনির পরিমাণ বেশি থাকে। যা রাতের বেলা হজম প্রক্রিয়াকে ধীর করে। যদি কেউ রাতে বেশি আম খান, তার ফলে পেটে ভার অনুভব হয়। এর ফলে ঘুমে সমস্যা হয়।

কমলালেবু: কমলালেবু থাকা সাইট্রাস অ্যাসিড রাতের বেলায় শরীরে তাপ তৈরি করতে পারে। এটি খেলে পেটে জ্বালা, অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। তাই কমলালেবু দিনের বেলায় খাওয়া ভালো।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম