শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশিরকে রান্নায় সহযোগিতা করলেন সাকিব

খেলা ডেস্ক   |   সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশিরকে রান্নায় সহযোগিতা করলেন সাকিব

ব্যস্ত সূচিতে দম ফেলার সুযোগ নেই সাকিব আল হাসানের। তার মধ্যে ক্রিকেট ছাড়াও ক্রিকেটের বাইরে নানা রকম ব্যবসায়ের সাথে জড়িত তিনি। স্ত্রী-সন্তানরা থাকেন যুক্তরাষ্ট্রে। এই অবস্থায় ব্যস্ত জীবন-যাপন করতে হয় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের।

ভারতের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিবের স্ত্রী-সন্তান ছুটিতে দেশে আসেন। ঢাকা টেস্ট শেষ হতেই তাদের নিয়ে মাগুড়ায় পিকনিক করতে ছুটে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

মাগুরায় নিজ বাড়িতে গিয়ে অবসর সময়টা বেশ উপভোগ করছেন সাকিব। নিজ বাড়িতেই চড়ুইভাতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সোমবার দুপুরে সাকিবের স্ত্রী শিশির ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বাড়ির উঠোনে তৈরি করা হয়েছে ইটের চুলা। সাকিব-শিশির দুজনে সেই চুলায় বড় এক পাতিল বসিয়ে গরুর মাংস রান্না করছেন। আর স্ত্রীর রান্নার কাজে সাহায্য করছেন সাকিব। আরও একটি ছবিতে দেখা যায় সাকিব তার একমাত্র ছেলে আইজাহ আল হাসানকে মোটরসাইকেলের সামনে বসিয়ে আড্ডা মারছেন।

মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় সাকিব ও শিশিরের এসব ছবি। পারিবারিক আবহের মধুর মুহূর্তটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা। ছবি পোস্ট করে ক্যাপশনে শিশির লিখেছেন, ‘যখন শ্বশুরবাড়িতে পিকনিক হয় এবং আমার প্রিয় গরুর মাংস রান্না করা হয়।’

ভারতের বিপক্ষে লম্বা সিরিজ শেষে আপাতত ক্রিকেট নিয়ে কোনও ব্যস্ততা নেই সাকিবের। নতুন বছরের শুরুতে বিপিএল দিয়ে মাঠে ফিরবেন সাকিব। আগামী ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের নবম আসর। সেখানে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম