শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভ্রু ঘন করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভ্রু ঘন করবেন যেভাবে

অনেকেরই ভ্রুর লোম ঝরে যায়। পেন্সিল দিয়ে নিয়মিত ভ্রু এঁকেও লাভ হয় না। আসল নকলের পার্থক্য সহজেই বোঝা যায়। সাধারণত জিঙ্ক, আয়রন, ভিটামিন ডি এবং বি-এর ঘাটতি হলে চুলের মতো ভ্রুও ঝরে পড়ে। শারীরিক কিছু সমস্যার কারণেও কিন্তু ভ্রুর লোম ঝরে পড়তে পার। বিশেষ করে থাইরয়েড হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে ভ্রুর লোম ঝরে পড়ে।

অতিরিক্ত মানসিক চাপ থেকে যেমন চুল ঝরে পড়ে, তেমনি চোখের পাতা, ভুরুর লোমও ঝরে যেতে পারে।
ভ্রু ঘন করতে কী করবেন

এক চামচ নারকেল তেলে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। রাতে শুতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে নিয়মিত ভুরুতে মালিশ করুন এই তেল। এতে ভ্রু গজাবে।

মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে ধ্যান, যোগাসন করুন। যদি মুখে তেল ব্যবহারে সমস্যা হয়, তাহলে বেছে নিন অ্যালোভেরা। ভ্রুতে অ্যালোভেরা জেল মালিশ করুন। ৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই প্রাকৃতিক উপাদানও ভ্রুকে ঘন করে তুলবে। স্পুলি ব্রাশ দিয়ে ভাল করে রোমগুলিকে আঁচড়ে নিন। উপর দিক থেকে কাঁচি দিয়ে রোম কেটে ছোট করে নিন।

মনে রাখবেন, সময়ের সাথে সাথে একদিন শরীরের পরিবর্তন হবেই। তা মেনে নেওয়াই ভাল। মেয়েদের ক্ষেত্রে বয়স ৪৫ থেকে ৫০-এর পর এই ধরনের সমস্যা বাড়তে পারে। কারণ, শরীরে নানা রকম হরমোনের ঘাটতি হতে থাকে। তাই চুলের মতোই ভুরুর লোম ঝরে যাওয়াও অস্বাভাবিক নয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম