শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সারারাত মাথায় তেল লাগিয়ে রাখা চুলের জন্য কি উপকারী?

লাইফস্টাইল ডেস্ক   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সারারাত মাথায় তেল লাগিয়ে রাখা চুলের জন্য কি উপকারী?

চুলে তেল দেওয়া খুব উপকারী। যদিও বর্তমান প্রজন্মের অনেকেই চুলে তেল লাগাতে চায় না। চুলে তেল লাগানো একটি চমৎকার চুলের যত্নের রুটিন। কেউ কেউ সারারাত চুলে তেল লাগালেও পরদিন সকালে চুল ধুয়ে ফেলুন।

রূপ বিশেষজ্ঞদের মতে, চুল সুস্থ ও ঝলমলে রাখতে নিয়মিত তেল ব্যবহার করা উচিত। একদিকে কেউ কেউ চুলে এক থেকে দুই ঘণ্টা তেল লাগিয়ে তারপর শ্যাম্পু করেন, অন্যদিকে কেউ কেউ সারারাত চুলে তেল রেখে পরের দিন শ্যাম্পু করেন। চলুন জেনে নেওয়া যাক, সারারাত চুলে তেল দিয়ে ঘুমালে কী কী হয়-

সারারাত চুলে তেল দিয়ে ঘুমানোর উপকারিতা

কন্ডিশনার : চুলে তেল লাগিয়ে সারারাত ঘুমোলে চুল ভালো পুষ্টি পায়। এ কারণে চুলে নারকেল, অলিভ এবং আর্গান অয়েল ব্যবহার করতে পারেন। তাহলে চুল সিল্কি এবং চকচকে দেখাবে।

মাথার ত্বকের সমস্যা দূর হয়: মাথার ত্বকের সমস্যা দূর করতে এবং রক্ত ​​সঞ্চালন বাড়াতে রাতে চুলে তেল লাগান। এর পাশাপাশি রক্ত ​​সঞ্চালন বাড়াতে মাথার ত্বকে ম্যাসাজ করুন। তেল লাগালে মাথার ত্বকের শুষ্কতাও কমে যায়। অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য-সম্পন্ন তেল মাথায় লাগান। তাহলে মাথার ত্বকের সংক্রমণ এবং চুলকানি দূর হবে।

চুলের বৃদ্ধিতে সাহায্য করে : চুলে তেল দিলে চুলের বৃদ্ধি ভালো হয় কি না, তার কোনো কোনও প্রমাণ নেই। তবে চুলে তেল লাগালে চুলের স্বাস্থ্য অবশ্যই ভালো হতে পারে।

সারারাত চুলে তেল দিয়ে ঘুমানোর অপকারিতা

সারারাত চুলে তেল দিয়ে রাখলে চুল চিটচিটে হয়ে যায় এবং মুখে ব্রণ দেখা দিতে পারে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম