শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১০ নভেম্বর নিউইয়র্কে আমেরিকান কারি এওয়ার্ডের অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৩৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ নভেম্বর নিউইয়র্কে আমেরিকান কারি এওয়ার্ডের অনুষ্ঠান
নিউ ইয়র্কের কুইন্সে বসতে যাচ্ছে AMERICAN CURRY AWARDS 2024 এর প্রথম মেগা আসর। ‌’আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ আয়োজনের পেছনে আছেন দু’জন সফল, পরীক্ষিত ও খ্যাতিমান মানুষ। তাদের একজন বৃটিশ কারি অ্যাওয়ার্ড বিজয়ী মাস্টার শেফ খলিলুর রহমান। নিউইয়র্ক তথা আমেরিকার অত্যন্ত সুপরিচিত মাস্টার শেফ খলিল ও তারই প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউজ। রন্ধন শিল্পে অসামান্য অবদানের জন্য তিনি লাভ করেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম এওয়ার্ড’।
আমেরিকান কারি অ্যাওয়ার্ড-এর আরেক উদ্যোক্তা এনামুল হক এনাম। যিনি বাংলাদেশ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য উল্লেখযোগ্য আয়োজনের মূল নেপথ্য কারিগর। তিনি আমেরিকার জনপ্রিয় ম্যাগাজিন বিজনেস আমেরিকা এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজনেস ম্যাগাজিন অর্থকন্ঠের প্রতিষ্ঠাতা ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গুরুত্বপূর্ণ অনেক উদ্যোগের প্রধান আয়োজক।
এমন দুজন মানুষ যে আয়োজনের পেছনে আছেন, ধরেই নেয়া যায় সেই আয়োজন হতে যাচ্ছে অত্যন্ত সফল এবং সার্থক। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান ও জনপ্রিয় শেফরা অংশ নেবেন আমেরিকান কারি অ্যাওয়ার্ড-এর এই মেগা ইভেন্টে। আপনিও অংশ নিন জমকালো এই আয়োজনে।
Date: November 10, 2024 (Sunday)
Venue: TERRACE on the PARK, 5211 111 TH STREET, FLUSHING MEADOWS PARK, QUEENS, NY 11368, USA
Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম