শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
বেলায়েত হোসেন বেলাল পেলেন ডক্টরেট ডিগ্রী

বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান এর ২৫ বছর পূর্তিতে উৎসব মুখর অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ২৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান এর ২৫ বছর পূর্তিতে উৎসব মুখর অনুষ্ঠান

প্রবাসে বাংলাদেশি কমিউনিটিতে বৃহত্তম ট্রাভেলস ও মানি ট্রান্সফার কোম্পানী বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান এর ২৫ বছর পূর্তিতে অনুষ্ঠিত হলো উৎসব মুখর পরিবেশে। গত ১৫ মার্চ কুইন্সের গুলশান ট্যারেসে হল ভর্তি অতিথিদের উপস্থিতিতে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠানটির সিইও ও প্রেসিডেন্ট বেলায়েত হোসেন বেলাল। এই অনুষ্ঠানেই বেলাল ‘ওভাল বাইবেল কলেজ’ থেকে দেয়া ডক্টরেট ডিগ্রীর সার্টিফিকেট গ্রহন করেন। এ সময় কমিউনিটি ও বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা দাঁড়িয়ে তার এই প্রাপ্তিকে অভিনন্দিত করেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মির্জা আবু জাফর বেগ ও মাওলানা শহিদুল্লাহ।

 

বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা বেলালের সাফল্য ও এগিয়ে যাওয়ার ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন, বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান ২৫ বছর ধরে সততার সাথে কমিউনিটিকে সেবা দিয়ে আসছে। হাজার হাজার ধর্মপ্রান মুসলমান এই প্রতিষ্ঠানের মাধ্যমে হজ্ব ও ওমরাহ হজ পালন করে আসছেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারন সম্পাদক রহুল আমিন সিদ্দিকী, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ এর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, এম এম শাহিন, ডা. সারুওয়ারুল হাসান, সোসাইটির সাবেক সভাপতি ফকরুল আলম, কমিউনিটি একটিভিস্ট আলমগীর খান আলম, ফাহাদ সোলায়মান, মাকসুদ চৌধুরী, আহসান হাবিব, নুরুল আজিম, আবু সাইয়িদ, হাসান জিলানী, সাইয়িদ তারেক,মাসুদ রানা তপন, নজরুল ইসলাম,এস এম উদ্দীন পিন্টু, জে এফ এম রাসেল, রকি আলিয়ান,আব্দুল বাতেন, কাজি আজহারুল হক মিলন,বক্সার সেলিম ও সংগীত শিল্পী রিজিয়া পারভীন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম