শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফিরোজের আঙ্গিনায় কেমন করবেন সেলিম-আলী প্যানেল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিরোজের আঙ্গিনায় কেমন করবেন সেলিম-আলী প্যানেল

আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন। ব্রুকলিন সহ ৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। ফিরোজের আঙ্গিনায় কি কৌশল সেলিম—আলী প্যানেলের। গত নির্বাচনে তারা রুহুল—মিন্টু প্যানেলের বিপরীতে বড় ব্যবধানে হেরে ছিলেন ব্রুকলিন কেন্দ্রে। সেখানে তখন বড় ফ্যাক্টর ছিল সেক্রেটারি প্রার্থী জাহিদ মিন্টু। তিনি হচ্ছেন নোয়াখালির সন্তান। নোয়াখালি অঞ্চলের বিপুল পরিমান মানুষ ব্রুকলিনে বাস করে। এবার সেলিম—আলীর বিপরীত প্যানেলে মিন্টু নেই। সে কারনে সেখানে এবার ভালো করার আশাবাদী সেলিমরা। তবে কুনু— ফিরোজ প্যানেলের সাধারন সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদের হোম টাউন ব্রুকলিন। কয়েক যুগ তার সেখানে বসবাস। সন্দ্বীপের অধিকাংশ মানুষ ব্রুকলিনে বাস করেন। সন্দ্বীপ সোসাইটির সভাপতিও ফিরোজ। আঞ্চলিকতার বিচারে জাহিদ মিন্টুর মতো ফিরোজও ভালো করতে চাইবেন। ব্রুকলিন কেন্দ্রে মোট ভোট সাড়ে ৫ হাজার। ফিরোজ আহমেদ এককভাবে ভোট করেছেন আড়াই হাজারের মতো। তার সিংহভাগ এই ব্রুকলিন কেন্দ্রে। অন্যান্য স্থানেও রয়েছে। ব্রুকলিন কেন্দ্রের বড় স্টকহোল্ডার নোয়াখালি, সন্দ্বীপ ও চট্রগ্রামের লোকজন। নোয়াখালির ভোটাররা এবার ২ ভাগে বিভক্ত। রব মিয়া কাজ করছেন কুন—ু ফিরোজের সাথে। আরও রয়েছেন সৈয়দ আজাদ,মির্জা হোসেন, জাকির এইচ চৌধুরী,মফিজুর রহমান ও রহমত উল্লাহ সহ অনেকে। নোয়াখালি সমিতির সাধারন সম্পাদক মাঈনুদ্দিন পিন্টু সেলিম—আলী পরিষদের সাথে জড়িত। তার সাথে আছেন নাজমুল হাসান মানিক,তাজুল ইসলাম,ও খোকন মোশাররফ। সভাপতি জাহিদ মিন্টু কৌশলী ভূমিকা নিয়েছেন। কোন পক্ষকেই সর্মথন জানাননি। তারা ভোট করেছেন প্রায় ১৫ শ’র মতো। এই উপজেলার ৫ জন প্রার্থী রয়েছেন সেলিম—আলী প্যানেল থেকে। তারা হলেন হারুন চেয়ারম্যান,এএসএম মঈন উদ্দীন বাবলু, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল মান্নান ও আব্দুল মালেক খান। নোয়াখালির অপর একটি গ্রুপও সেলিম—আলী প্যানেলের পক্ষে সরাসরি কাজ করছেন। এ অংশের নেতৃত্ব দিচ্ছেন নাঈম টুটুল, হারুন চেয়ারম্যান ও জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী। তারা ভোট তুলেছেন ১ হাজারের ওপরে। তবে ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ায় নির্বাচনী মাঠে নামতে পারছেন না টুটুল। এ বিবেচনায় সেলিম—আলী প্যানেল নোয়াখালি এলাকার বেশি ভোট পাবেন বলে ধারণা করছেন অনেকে। তবে কুনু—ফিরোজ প্যানেলের সর্মথকরা কবর কেনা নিয়ে নোয়াখালি সমিতির সাথে সেলিম—আলীর পূরনো দ্বন্দ্বকে কাজে লাগাতে চাইছেন। নোয়াখালি থেকে কুনু—ফিরোজ প্যানেলে নির্বাচন করছেন ২ জন। তারা হলেন মঈন উদ্দীন নুটু ও মোরশেদ আলম। নুটু থাকেন ব্রংকসে। আর মোরশেদ ওজনপার্কে।

সন্দ্বীপ এলাকার ভোট পাল্লায় এগিয়ে আছেন ফিরোজ। তবে স্থানীয় গ্রুপ রাজনীতির একটি বড় অংশও কাজ করছেন ফিরোজের বিরুদ্ধে। সন্দ্বীপ সোসাইটির নেতৃত্বের লড়াইয়ে তারা ফিরোজের বিপক্ষে। তাদের মধ্যে রয়েছেন আজহারুল হক, ইকবাল হোসেন, মিয়া কাদের,হেলাল উদ্দীন, আব্দুলল হান্নান পান্না ও এমলাক হোসেন ফয়সল।

চট্রগ্রাম সমিতি সোসাইটির নির্বাচনে ২ ভাগে বিভক্ত। কাজি আজম, মোহাম্মদ হানিফ,আবু তাহের ও মনির হোসেন সহ অনেক সিনিয়র নেতা কুনু—ফিরোজ প্যানেলের দিকে। আজম ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ায় প্রকাশ্যে আসতে পারছেন না। অন্যদিকে মাকসুদ এইচ চৌধুরী, মাসুদ সিরাজী, মোক্তাদির বিল্লাহ, আইয়ুব আনসারী, আলী আকবার বাপ্পী, আহসান হাবিব, মোহম্মদ নুরু ও ইকবাল হোসেন সহ অনেকে্ই সেলিম—আলী প্যানেলের পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। তাদের নেতৃত্বাধীন চট্রগ্রাম সমিতির সদস্যদের অনেকেই এই প্যানেলে। অন্যদিকে তাহের—আরিফের নেতৃত্বধীন অনেক নেতা কুনু—ফিরোজকে সর্মথন দিচ্ছেন। মাকসুদ এইচ চৌধুরী প্রতিবেদককে বলেন, ব্রুকলিন কেন্দ্রে হাড্ডাহাডি লড়াই হবে। জয়ের সম্ভানা আমাদের বেশি। তবে, কুনু—ফিরোজের সর্মথকরা তা মানতে রাজি নয়। তাদের বক্তব্য হচ্ছে, হোম টাউনের প্রভাব থাকবেই। আমরাই জিতবো ব্রুকলিনে। কাজি আজম বলেন, আমি একটি প্যানেলকে সর্মথন করলেও ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ায় মুখ খুলতে পারছি না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম