শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ পাঁচ লাখ অভিবাসী

জাতীয় ডেস্ক   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ পাঁচ লাখ অভিবাসী

স্পেনে নথিহীন অভিবাসীদের জন্য একটি সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদন করেছে দেশটির সরকার। ফলে দেশটিতে অবস্থান করা প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন। এ সুবিধার আওতায় প্রায় ১৫ হাজার বাংলাদেশিও রয়েছেন।

আলজাজিরার খবর অনুযায়ী, স্পেন সরকারের নতুন কর্মসূচির আওতায় যারা নির্দিষ্ট শর্ত পূরণ করবেন, তারা এক বছরের জন্য রেসিডেন্সি বা বসবাস এবং কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পাবেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার গত মঙ্গলবার এ কর্মসূচি অনুমোদন করেছে।

দেশটির অভিবাসনমন্ত্রী এলমা সেইজ জানান, অভিবাসীরা আজ বৃহস্পতিবার থেকে অনলাইনে এবং ২০ এপ্রিল থেকে সশরীরে আবেদন করতে পারবেন। আবেদনের এই সুযোগ ৩০ জুন পর্যন্ত চলবে।

সাধারণ ক্ষমার জন্য আবেদনকারীদের অবশ্যই ১ জানুয়ারির আগে স্পেনে পৌঁছাতে হবে এবং প্রমাণ করতে হবে যে তারা অন্তত পাঁচ মাস ধরে দেশটিতে বসবাস করছেন। এ ছাড়া তাদের কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না। আবেদনের পর অস্থায়ী সুবিধাপ্রাপ্ত অভিবাসীরা এক বছর পর অন্য কাজের বা বসবাসের অনুমতির জন্য আবেদন করার যোগ্য হবেন।

স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ এ সিদ্ধান্তকে ন্যায়বিচার ও প্রয়োজনীয় কাজ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, নতুন মানুষেরা কাজ না করলে সমৃদ্ধি থমকে যায়। অভিবাসীদের গতিশীলতার কারণেই স্পেনের অর্থনীতি বর্তমানে ইউরোপের মধ্যে দ্রুত বর্ধনশীল।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দক্ষিণ ইউরোপের দেশ স্পেনে আনুমানিক ৭৫ হাজার বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে ১৫ হাজারই অনিবন্ধিত।

সাম্প্রতিক বছরগুলোয় স্পেনের জনসংখ্যা দ্রুত বেড়ে প্রায় পাঁচ কোটিতে পৌঁছেছে। তাদের মধ্যে প্রায় এক কোটিই অভিবাসী বলে ধারণা করা হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম