নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১০১ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক সিটির কুইন্স ব্যরো হলে সোমবার উদযাপিত হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস। ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস ছিলেন এর উদ্যোক্তা। এতে বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যরো প্রেসিডেন্ট বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা কুইন্সের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুইন্স ব্যরো অফিস সে দেশোর লাখো শহীদকে স্মরণ করছে। অনুষ্ঠানটিতে মডারেটরের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার সাদিক।
![]()
![]()
ব্যরো হলে আয়োজিত অনুষ্ঠানে উল্লেখযোগ্যদেও মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডেও চেয়ারম্যান শাহ নেওয়াজ, তার সহধর্মিনী রানো নেওয়াজ, সোসাইটর সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন দেওয়ান, কমিউনিটি বোর্ড মেম্বার আমিন মেহেদি, জাহাজ্ঞীর শহীদ সোহরাওয়ার্দি, সৈয়দ আজাদ, আওকাদ হোসেন, হাসান জিলানী, নওশেদ হোসেন, অনিক রাজ, লায়ন আবুল কাশেম, সিজার রহমান ও শামীম আহমেদ।
![]()