শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে ৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে ৫ জন গ্রেপ্তার

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাছে সংবেদনশীল তথ্য পাঠানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাহরাইন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের একজন ইরানের বিপ্লবী গার্ডের প্রশিক্ষণ শিবিরে নিবিড় প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কিছু হোটেলের ছবি ও অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করেছিলেন। পরে সেগুলো ইরানের বিপ্লবী গার্ডের কাছে পাঠানো হয়।

কর্তৃপক্ষের দাবি, এসব তথ্য ওই স্থানগুলোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনায় ব্যবহার করা হতে পারে। সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম