শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরান চুক্তি করতে মরিয়া, দাবি ট্রম্পের

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান চুক্তি করতে মরিয়া, দাবি ট্রম্পের

আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং মনে হচ্ছে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ইরান-মার্কিন আলোচনা নিয়ে সবশেষ প্রতিক্রিয়ায় একথা বলেছেন তিনি।

ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে ভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর বিবিসির

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের দেখতে হবে চুক্তিটি আসলে কোন পর্যায়ে। আমার মনে হয় ইরান একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী, যেমনটি তাদের হওয়া উচিত। গতবার তারা এটি না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমার মনে হয় তারা এবার তাদের মন পরিবর্তন করেছে। চুক্তির বিষয়টি আমাদের দেখতে হবে এবং গতবারের চেয়ে এটি অবশ্যই আলাদা হবে।’

তিনি বলেন, ‘আমাদের একটি বিশাল নৌবহর আছে, একটি বিশাল নৌবাহিনী যারা ওই দিকে এগোচ্ছে এবং দ্রুতই সেখানে পৌঁছাবে। তাই আমরা দেখব কীভাবে পরিস্থিতি এগোয়।’

কতক্ষণ অপেক্ষা করবেন? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে অনেক সময় আছে। যদি আপনার ভেনেজুয়েলার কথা মনে থাকে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এবং আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না।’

আগামী সপ্তাহের শুরুর দিকে আবারও বৈঠক হতে পারে বলে জানান ট্রাম্প।

‘চুক্তি না করার পরিণতি কী হতে পারে তা আপনারা জানেন, পরিণতি স্পষ্ট। তাই আমরা দেখব কী হয়। এই বৈঠকটি একজন অত্যন্ত উচ্চপদস্থ ইরানি কর্মকর্তার সাথে হয়েছে এবং আমরা দেখব এর ফলাফল কী হয়’, বলেন তিনি।

এছাড়া চুক্তির শর্তাবলী নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রথমত, কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমরা দুই বছর আগে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারতাম, কিন্তু তারা তা মেনে নিতে রাজি ছিল না। এখন তারা এক বা দেড় বছরেরও বেশি সময় ছেড়ে দিতে ইচ্ছুক, এমনকি প্রস্তুত।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম