শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এবার দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপাইন

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে জালিয়াতির অভিযোগে এবার বিক্ষোভে উত্তাল ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। বন্যায় কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি ও সরকারের দুর্নীতির অভিযোগে গতকাল রোববার ম্যানিলার রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এ সময় বেশ কিছু স্থাপনা ভাঙচুরেরও ঘটনা ঘটে।

এএফপি বলছে, রোববার ম্যানিলার লুনেটা পার্কে প্রায় ১৩ হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে যোগ দেওয়া লোকজনের হাতে জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন দেখা যায়। এ সময় তারা ‘আর নয়, অনেক হয়েছে, কারাগারে পাঠাও’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করেন।

দুর্নীতিতে জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এদিকে বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে শনিবার রাত থেকেই ম্যানিলার রাস্তায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও সেনাবাহিনী। সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যদেরও মোতায়েন করা হয়। তারপরও বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আলথিয়া ট্রিনিদাদ বলেন, আমরা দারিদ্র্যের মধ্যে ডুবে আছি। আমাদের ঘরবাড়ি, জীবন ও ভবিষ্যৎ হারাচ্ছি। অথচ সরকারের লোকজন ও তাদের সন্তানরা আমাদের করের টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কেনে, বিদেশ ভ্রমণ করে এবং বিশাল বিশাল ব্যবসা করে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম