শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে ভাসানী ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলন ২৭ সেপ্টেম্বর

প্রেস বিজ্ঞপ্তি   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ২২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ভাসানী ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলন ২৭ সেপ্টেম্বর

 

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র উপর এবারও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে মওলানা ভাসানী ফাউন্ডেশন, নিউইয়র্ক। আগামী ২৭ সেপ্টেম্বর কুইন্সে এই সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রস্তুতি বিষয়ে গত ১১ আগষ্ট সোমবার জ্যাকসন হাইটসে সংগঠনের নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন বিষয়েও আলোচনা হয়। ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের। সভায় সেমিনারের বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। সভায় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত মোতাবেক নিউইয়র্ক সিটির কুইন্সে মওলানা ভাসানী স্মরণে সেমিনার আয়োজন করা হবে। প্রাথমিকভাবে সেমিনারের ভেন্যু হিসেবে জেন্ট জন ইউনিভার্সিটির মিলনায়তন অথবা গুলশান ট্যারেস অথবা জুইস সেন্টারে (পাওয়া সাপেক্ষ) আয়োজিত হবে। সেমিনারে আমন্ত্রিত অতিথি থাকবেন বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিক, ডাকসু ও চাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, লন্ডনে বসবাসরত ভাসানী গবেষক ড. লাইলী উদ্দিন, কানাডায় বসবাসরত ভাসানী গবেষক ড. আবিদ বাহার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় উপরোক্ত সেমিনার আয়োজন উপলক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক গিয়াস আহমেদ, যুগ্ম আহ্বায়ক কাজী আজম ও মোশাররফ হোসেন সবুজ, সদস্য সচিব শাহাব উদ্দীন সাগর, যুগ্ম সদস্য সচিব ফরিদ আলম, অভ্যর্থনা উপ কমিটির আহ্বায়ক মোস্তফা করিম ফরিদ, যুগ্ম আহ্বায়ক ডা. নার্গিস রহমান ও অধ্যাপক ওসমান, প্রচার ও প্রকাশনা উপ কমিটির আহবায়ক ড. ইমরান আনসারী, সদস্য সচিব অধ্যাপক সৈয়দ আজাদ, অর্থ বিষয়ক উপ কমিটির আহ্বায়ক আব্দুস সবুর, সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক এন আমীন, আপ্যায়ন উপ কমিটির আহ্বায়ক নাজমুল আলম শ্যামল।

কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হোসেন খান, যুগ্ম সমন্বয়কারী আব্দুর রহিম হাওলাদার, সমন্বয়কারী বেলাল মোহাম্মদ, এম এ সাদেক ও দেলোয়ার হোসেন শিপন।
সভায় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সাঈদ তারেক, আব্দুর রহিম হওলাদার, মীর মশিউর রহমান, এবিএম ওসমান গণি, দেলোয়ার হোসেন, এম এ সাদেক, মির্জা এ আজম, লায়ন সোহেল আহমেদ, ফারুক হোসেন মজুমদার, মোহাম্মদ আব্দুস সোহবান, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।  (খবর ইউএনএ)

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম